মালয়েশিয়ায় ভূমিধসে মাটিচাপা বাংলাদেশির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ

মালয়েশিয়ার কেলান্তান প্রদেশে ভূমিধসের ঘটনায় দুইদিন নিখোঁজ থাকার পর মাটিচাপা অবস্থায় বাংলাদেশি শ্রমিক মো. ফাহাদ হোসেনের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী।

নিহত বাংলাদেশির নাম মো. ফাহাদ হোসেন (২৭)। তবে তার বিস্তারিত পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।

স্থানীয় সংবাদপত্র ‘নিউ স্ট্রেইট টাইমস’ শনিবার এক প্রতিবেদনে জানায়, কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে শুক্রবার ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের পর দুইদিনের উদ্ধার অভিযান শেষে মাটিচাপায় নিহত বাংলাদেশিকে রোববার উদ্ধার করা হয়েছে।

গুয়া মুসাং পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু-এর বরাত দিয়ে ‘নিউ স্ট্রেইট টাইমস’ জানায়, ওইদিন দুপুরে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ‘কে-৯’ ইউনিটের ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুর ২৭ বছর বয়সি ওই বাংলাদেশি কর্মীর লাশের অবস্থান শনাক্ত করে।

পরে উদ্ধারকারী দলের সদস্যরা মাটির স্তূপের নিচ থেকে লাশটি উদ্ধার করেন।

এর আগে সকালে উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এতে ২০ জন দমকলকর্মী, তিনটি ট্র্যাকার কুকুর ও একটি এক্সকাভেটর ব্যবহার করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh