সব
স্বদেশ বিদেশ ডট কম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ২৯১ জন হাম উপসর্গের রোগীসহ এ সংখ্যা বেড়েছে।
এ সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৫১৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ২৯০ জন।
মৃত্যুর হিসাবেও হাম উপসর্গে আক্রান্তদের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২ জন।