সব
স্বদেশ বিদেশ ডট কম
জেল হত্যা দিবস উপলক্ষে যুক্তরাজ্য জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর বুধবার সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম শামীমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ শ ম মিসবাহ উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুথফুর রহমান সায়াদ, শাহাব উদ্দীন চঞ্চল, লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি শফিক আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমেদ সাদ, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি শামসাদুর রহমান রাহীন, সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী, জলিল চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ড. আনসার আহমদ উল্লাহ, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হুসনা মতিন, সৈয়দা মাসুদা আকতার, জেসিকা চৌধুরী জেসি, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলীমুজ্জামান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, হাফিজ জিল্লু খান, আহমদ হোসেন চৌধুরী নাজিম, মিফতুল নূর, জিয়াউল হক, দুলাল আহমেদ, সাইদুর রহমান, আব্দুল মুকিত ও মিজান রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জিল্লু খান। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ শফিকুর রহমান চৌধুরী জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, দেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশকে রক্ষা করতে স্বাধীনতার পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
সভা শেষে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।