বাংলাদেশে ইন্তেকাল, লন্ডনে দাফন সম্পন্ন: সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আফছার উদ্দিনের জানাজা অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ

আশির দশকের বিশিষ্ট ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি এবং কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অন্যতম ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আফছার উদ্দিনের জানাজার নামাজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ জোহর লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে দুপুর ২টা ১৫ মিনিটে তাঁকে গার্ডেন অব পিস কবরস্থানে (Garden of Peace Cemetery, Colchester Road, RM3 0NZ) দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ আফছার উদ্দিন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। গত ১২ অক্টোবর তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে গ্রামের বাড়িতে বেড়াতে যান। পরবর্তীতে ২০ অক্টোবর বিয়ানীবাজার পৌরসভার কসবা পণ্ডিতপাড়াস্থ নিজ বাসভবনে আকস্মিকভাবে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবারের ইচ্ছা অনুযায়ী, তাঁকে লন্ডনে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের পর গত ১০ নভেম্বর বাংলাদেশ থেকে তাঁর মরদেহ যুক্তরাজ্যে নিয়ে আসা হয় এবং আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।

আশির দশকে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। রাজপথের সাহসী ও নিবেদিতপ্রাণ এই ছাত্রনেতার আকস্মিক মৃত্যুতে বিয়ানীবাজারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গন এবং যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা ধারণের তৌফ দানে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়েছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, বাংলাদেশ সেন্টারের সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ সেন্টারের সহসভাপতি মামুনুর রশিদ, বাংলাদেশ সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলী আহমেদ বেবুল, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান সেলিম, আব্দুল হাকিম হাদি, ইকবাল হুসেন, জসিম উদ্দিন, শাহজাহান আহমেদসহ আরও অনেকে।
তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

মহান আল্লাহ মরহুম মোহাম্মদ আফছার উদ্দিনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh