লন্ডন বাংলা প্রেস ক্লাবের কর্মকর্তা আলাউর রহমান খানের মাতার ইন্তেকাল

লন্ডন প্রতিনিধি,

  • প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ


লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি এবং ইক্বরা বাংলা টেলিভিশনের হেড অব নিউজ আলাউর রহমান খান শাহীনের মা জুবেদা বেগম ইন্তেকাল করেছেন। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ জোহর শমশেরনগরের হজরত শাহ মালিক গাজীর মাঠে অনুষ্ঠিত হবে।

জুবেদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন ও ট্রেজারার মো. আব্দুল হান্নান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমার আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি প্রার্থনা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh