শাবির অপহৃত ২ শিক্ষার্থী উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ পূর্বাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপহৃত ২ শিক্ষার্থীকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ছাত্রহল থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী অভ্র কুমার দাসকে আটক করে জালালাবাদ থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদের নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের একটি টিম আগের রাতে দায়েরকৃত জিডির প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া দুজন হলেন- নরসিংদীর রায়পুরা থানার ধুকুন্দিচর গ্রামের মো. রবিউল্লাহ এর ছেলে সজিবুর রহমান (২৬) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার ক্ষিরোধীয়া গ্রামের শাহ্ ওয়ালী উল্লাহ এর ছেলে তারেক হালিমী (২৫)। তারা দুজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত অনুমান ১০টার দিকে সজিব ও তারেককে তাদের পূর্বাশা আ/এ বাসা থেকে সুনামগঞ্জ সদর থানার অসিত কুমার দাসের ছেলে অভ্র কুমার দাস ও মদিনা মার্কেট কামার গলি এলাকার পিচ্চি মুন্না (২৭) অপহরণ করেছে বলে অভিযোগ পায় জালালাবাদ থানা পুলিশ। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের উদ্ধার করে এবং অভ্র কুমার দাস নামে এক অপহরণকারীকে আটক করে।

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানিয়েছেন, আহম্মদ ঘটনাটি কোতয়ালী থানাধীন হওয়ায় ভিকটিমসহ আটককৃত আসামী অভ্র কুমার দাসকে কোতয়ালী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh