হবিগঞ্জে সড়ক দুর্ঘ টনায় নিহত ২

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০, ৭:২২ অপরাহ্ণ

হবিগঞ্জের বাহুবলের পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত কামাইছড়ায় যাত্রীবাহী বাস ও জিপগাড়ির সংঘর্ষে জীপের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

রোববার বেলা ২টার দিকে উপজেলার রশিদপুরের কামাইছড়ায় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে যান চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ থাকে।

নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাও এলাকার সনয় কর্মকারের ছেলে জিপচালক সঞ্জীত কর্মকার (৩৮) ও রশিদপুর বাগান এলাকার চা শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলী (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সাথে শ্রীমঙ্গলগামী লেবু ও পেপেবোঝাই একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিপচালক মারা যায়। আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চা শ্রমিক অঞ্জলীকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ির একদল পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh