সিলেট অগ্রদূত ছাত্র পরিষদের বৃক্ষরোপন

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ৭:২৮ অপরাহ্ণ

দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে সমগ্র বিশ্বের পাশাপাশি সিলেট জুড়ে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। তারই ধারবাহিকতায় গতকাল মঙ্গলবার সিলেট অগ্রদূত ছাত্র পরিষদ’র আয়োজনে ও অগ্রদূত ছাত্র পরিষদের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব মো: আব্দুল মুনিম জাহেদি ক্যারল ও দিলওয়ার হোসেনে’র অর্থায়নে বৃক্ষরোপন ৩য় ধাপের ১ম পর্ব ও ২য় পর্ব কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
‘গাছ লাগান পরিবেশ বাচান’ এই স্লোগান সামনে রেখে সিলেট অগ্রদূত ছাত্র পরিষদের সভাপতি কাবিল আহমদ ইমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ডের শাহজালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় ও দক্ষিন সুরমা উপজেলার কুচাই ইছরাব আলী হাই স্কুল এন্ড কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচীর অন্যতম পৃষ্টপোষক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম, দেশ ও জাতির সার্বিক উন্নয়নে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দেশের সকল জায়গায় বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করে একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি আরো বলেন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে অগ্রদূত ছাত্র পরিষদ গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে।
বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন শাহজালাল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিনহাজুল আবেদিন, ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবির, অগ্রদূত ছাত্র পরিষদের শিক্ষা-বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আহমেদ নাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত, রাজন আহমদ,মোহাম্মদ রেদওয়ান হোসেন, তানভির আহমদ সজীব, এসএ কামরান আহমদ, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh