সিলেটে করোনা আক্রান্ত আরো ২৯ জন

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১০:১৭ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা আরও ২১ জন। আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৯ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৭জন ও সুনামগঞ্জে ৪ জন। বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপালাতে চিকিৎসাধীন আরও ১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া একই সময়ে সুস্থ হওয়া ২১ রোগীর সকলেই সিলেট জেলার বাসিন্দা জেলায়।
সিলেট বিভাগে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার ১৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ২৫৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৭৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৮৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৬২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৫৩০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৫ জন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh