হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০, ৬:১৯ অপরাহ্ণ

জেলার নবীগঞ্জ উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কে সাতাইহাল মুশকিল হাসানের মাজারের পাশে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া জানান, সোমবার বিকালে মুশকিল হাসানের মাজারের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস ও স্থানীয় সিএনজি-চালিত অটোরিকশারমধ্যে মুখোমুখি সংঘর্ষে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনব্যক্তি নিহত হন।খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায় নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh