সব
স্বদেশ বিদেশ ডট কম
যান্ত্রিক ত্রুটির কারণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের হটলাইন টিএন্ডটি নম্বর বন্ধ রয়েছে। এই সময়ে কোনো প্রকার দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মত ঘটনায় যোগাযোগ করুন এই নাম্বারে: ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৯৬৮৮৮১১১১।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মুহাম্মদ ফরহাদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত ১টা ৫০ মিনিট থেকে কন্ট্রোল রুমের হটলাইন টিএনটি নম্বরে কোনো ফোন আসছেও না, যাচ্ছেও না।
তিনি বলেন, আশা করছি সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে।