সব
সিলেট অফিস,
চতুর্থ ধাপে পৌর নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভাসহ দেশের মোট ৫৬টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি।
রোববার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মোঃ আলমগীর নিশ্চিত করেন।
এ বিষয়ে ইসির সিনিয়র সচিব বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট হবে।
কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।