সব
সিলেট অফিস,
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা বাগানের একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসতঘরটি ভস্মীভূত হয়ে গেছে। মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ হেলাল উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মাধবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।
বাড়ির মালিক শাহিন মিয়া জানান, তার ঘরের আসবাবপত্র, টাকা, স্বর্ণালঙ্কারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার দাবি, ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক৭-৮ লক্ষাধিক টাকা।