সুনামগঞ্জে কবরস্থান থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ১২:২৮ অপরাহ্ণ

সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কবরস্থান থেকে একটি নবজাতক কন্যাশিশু উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ইব্রাহিমপুর কবরস্থানে শিশুর কান্না শুনে গ্রামের লোকজন বিষয়টি ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে জানান। পরে গিয়াস উদ্দিন সদর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ডিউটি অফিসার এস আই সাব্বির বলেন, বৃহস্পতিবার রাতে কবরস্থান থেকে শিশুর কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে অবহিত করেন। পরে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই সাব্বির আহমদ ও ইউপি সদস্য গিয়াস উদ্দিন নবজাতকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি বর্তমানে হাসপাতালে সুস্থ রয়েছে। তিনি আরও বলেন, শুক্রবার সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh