চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ লাখ টাকার সোনার বার জব্দ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ৫:৪৭ অপরাহ্ণ

 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হাতব্যাগ থেকে ১২টি সোনার বার জব্দ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহায়তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার সকালে এই সোনার বার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, জব্দ সোনার বারের ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম। বাজারমূল্যে এই সোনার বারের দাম ৯০ লাখ টাকা।

সোনার বার উদ্ধারের ঘটনায় মিজান উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh