সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি শামীম)। এছাড়া বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেয়েছেন ফারুক আহমদ।
মঙ্গলবার বিকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মনোনয়ন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন।