সাম্প্রদায়িক শক্তি নির্মূলে সবাইকে একযোগে কাজ করতে হবে —পরিবেশমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২, ৬:২২ অপরাহ্ণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা সাম্প্রদায়িক চেতনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ক্ষমতায় যেতে চায় এবং দেশের মানুষকে শোষণ-শাসন করতে চায়, সাম্প্রদায়িক এ অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি মঙ্গলবার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh