রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ১২:২১ অপরাহ্ণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিলো বঙ্গোপসাগরে এবং গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

এদিকে ৫.১ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশের কোথাও কেউ হতাহত হয়েছে এমন খবরও পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh