সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পারাইরচক সোনারগাঁ আবাসিক এলাকায় সামনে এ দুর্ঘটনা ঘটে।

মোগলাবাজারে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যায়। নিহত হেলপার সবুজ মিয়ার (২০) বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে একটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ওই ট্রাকের হেলপার নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করে।

পরে পুলিশ পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, আজ (রোববার) সকালে কুয়াশা থাকায় ট্রাক দুটি দূর্ঘটনার কবলে পড়ে। এসময় একটি ট্রাকে আগুন ধরে যায়। ট্রাকে হয়তো ঘুমন্ত ছিলেন ওই হেলপার। যে কারণে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh