হজের নিবন্ধন ৮ ফেব্রুয়ারি শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ

সরকারি ও বেসরকারিভাবে চলতি বছর (২০২৩) হজে যেতে নিবন্ধন শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার)। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

রোববার হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh