করোনায় এক দিনে মৃত্যু ৫৫৬ : শনাক্ত লাখের কাছাকাছি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩, ২:১০ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। অপরদিকে একই সময়ে মৃত্যু হয়েছে ৫শর বেশি মানুষের।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, গত এক দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৫১২ জন। আর মারা গেছেন ৫৫৬ জন।

এর আগের ২৪ ঘণ্টার শ্বাসতন্ত্রের এ রোগে আক্রান্ত হয়েছিলেন ৮৯ হাজার ৮৪৮ জন। মৃত্যু হয়েছিল ৪৮৬ জনের। মানে এক দিনের ব্যবধানে আবারও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। অবশ্য তুলনা করলে গত দুদিনে আক্রান্ত ও মৃত্যু প্রায় সমান ছিল।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৭২ হাজার ৪৯৯ জনে।

গত এক দিনে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৪৫৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ হাজার ৯৯০ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ১৪ হাজার ১৮ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানির দিক দিয়েও এগিয়ে আছ জাপান। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জন মারা গেছেন পেরুতে। আর তৃতীয় সর্বোচ্চ ৭৩ জনের মৃত্যু হয়েছে তাইওয়ানে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh