সিলেটের দক্ষিণ সুরমা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড়ে পাওয়া বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও মৃতদেহের হাত-পা বাঁধা এবং নাকে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল খবর পেয়ে লাশটি উদ্ধার করে।

দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি অজ্ঞাত। দেহ পঁচে গেছে। হাত-পা বাঁধা। বয়স আনুমানিক ৪০ বছর। তবে পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে- এটি একটি হত্যাকাণ্ড।রহস্য উদঘাটনে আমাদের একাধিক টিম কাজ করছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh