ড. হাসনাত এম হোসেন এমবিইর রোগমুক্তি কামনায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের দোয়া মাহফিল

যুক্তরাজ্য প্রতিনিধি,

  • প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ

বিশিষ্ট শিক্ষাবিদ, কমিউনিটি লিডার ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পৃষ্ঠপোষক ড. হাসনাত এম হোসেন এমবিইর রোগমুক্তি কামনায় ভার্চুয়ালি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর রাত ১০টায় সংগঠনের উদ্যোগে জুমের মাধ্যমে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী ও পীরজাদা আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী।

সভায় জানানো হয়, আগামী সপ্তাহে ড. হাসনাত এম হোসেন এমবিইর একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তাঁর অস্ত্রোপচার সফল হওয়া ও দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়। এ ছাড়া সংগঠনের সক্রিয় সংগঠক মশাহিদুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছরের স্ত্রীর রোগমুক্তি কামনাতেও বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেন সংগঠনের অপর পৃষ্ঠপোষক আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র উপদেষ্টা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, উপদেষ্টা ফয়জুর রহমান চৌধুরী ও ড. আজমল চৌধুরী, সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট হারুনুর রশীদ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হেলেন ইসলাম, মিসেস সাঈদা হাসনাত, রুকসানা রাজা, নুরজাহান শিল্পী, মোস্তফা কামাল বাবলু, হাবিবুর রহমান রানা, ফুলজার আহমেদ, জাহাঙ্গীর কবির বাবলু, রুহুল আমিন রুহেল, শেখ নুরুল ইসলাম, আলহাজ্ব আসিক মিয়া, শাহজানুর রাজা, রাকিব রুহেল, জয়নাল ইসলাম, সৈয়দ সাফিউল ইসলাম, মনোহর আলী, আব্দুল মুকিত, আহমেদ সাদিক, আব্দুর রউফ তালুকদার, শাহ চেরাগ আলী, সৈয়দ কাহের, গিয়াস উদ্দিন, মশাহিদুর রহমান, বদরুল হক মনসুর, ফয়সল রহমান, তৌছির আলী ও মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন রিজিওন ও শাখার নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে ড. হাসনাত এম হোসেন এমবিইসহ সব অসুস্থ ব্যক্তির রোগমুক্তি কামনায় নিজ নিজ এলাকার মসজিদে দোয়ার আয়োজন করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ের কার্যক্রমে সংগঠনকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি জুম সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh