টানা সপ্তমবার ওয়াসার এমডি হলেন তাকসিম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আবারও তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান। নানা বিতর্ক ও সমালোচনা থাকা সত্ত্বেও এ নিয়ে টানা ৭ম বারের মতো এ পদের দায়িত্ব পেলেন তিনি। বৃহস্পতিবার উপসচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুনর্নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১৪ অক্টোবর ২০২৩ থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ/পুনর্নিয়োগ দেয়া হলো।

এর আগে গত ১১ জুলাই অনুষ্ঠিত ওয়াসার বোর্ড সভায় তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়। পরে প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। সেখান থেকে প্রস্তাবের সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তাকসিম এ খানের নিয়োগ চূড়ান্ত করে আজ প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পান তাকসিম এ খান। এরপর পাঁচবার তার চাকরির মেয়াদ বাড়ায় সরকার। আগামী ১৪ অক্টোবর তার ৬ষ্ঠ দফার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। এর আগেই সরকার তাকে সপ্তমবার একই পদে নিয়োগ দিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh