সব
স্বদেশ বিদেশ ডট কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আনন্দবাজার একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনের একটি গলির ফুটপাত থেকে দুই ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-অর রশিদ বলেন, আমরা খবর পেয়ে আনুমানিক রাত পৌনে ১১টার দিকে আনন্দবাজার একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনের একটি গলির ফুটপাত থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করি। নবজাতকেরা ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তিনি জানান, ঢাবির আনন্দবাজার এলাকার রাস্তায় ময়লার স্তূপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল মরদেহ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ ছেলে সন্তানের মৃত্যু হয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহগুলো কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।