আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে মানুষের কল্যাণে কাজ করেছে: আনোয়ার খান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে মানুষের কল্যাণে কাজ করেছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, দেশের জনগণ উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে নৌকায় ভোট দিবে। গরীব মানুষের কল্যাণে সরকারি ভাতা প্রদান এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার।

 

গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাচ্ছে। উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ের মানুষও উপভোগ করছে। দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে। ডিজিটাল সেবা এখন জনগণের কাছে পৌঁছে গেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে রামগঞ্জের টামটাসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠকে ও গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আনোয়ার খান এমপি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা সমুদ্র বন্দর, কর্ণফুলি ট্যানেলসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে সমাদৃত। তিনি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে পিতার স্বপ্নের সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করছেন।

জনসংযোগকালে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খানকে প্রতিটি বাড়ি গিয়ে ভোট চাইতে দেখা গেছে। এসময় স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh