রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৬ বার পেছাল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এ নিয়ে ৭৬ তম বার পেছাল ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ।

বোরবার (৩১ ডিসেম্বর ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এই তারিখ ঠিক করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করতে ৭৬ বার তারিখ নিয়েছে সিআইডি।

ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে কমপক্ষে ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়েছিল, সেখান থেকে ফিলিপাইনের ক্যাসিনোতে ‌এই অর্থ চলে যায়।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় এ বিষয়ে মামলা করেন

এ পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করেছে।

চুরি যাওয়া ৬ কোটি ৬০ লাখ ডলার উদ্ধারে গত বছরের ১ ফেব্রুয়ারি রিজাল ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে বাংলাদেশ ব্যাংক।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh