শুরুতেই তানজিম সাকিবের জোড়া আঘাত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ জুন ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ


টস হেরে বল করতে শুরুতেই জোড়া উইকেট নেন তানজিম সাকিব। ডি ককের হাতে চার-ছক্কা খাওয়ার পর ওপেনার রেজা হেনড্রিকসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। পরের ওভারে তুলে নিয়েছেন ডি কককে।

এর পরের ওভারেই এইডেন মার্করামকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা ২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন এইডেন মার্করাম ও ত্রিস্তান স্টাবস। ডি কক ১৮ রান করে আউট হয়েছেন।

একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ওপেনার সৌম্য সরকার বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে ঢুকেছেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলী। শরিফুল ইসলামের ইনজুরি কাটিয়ে ফেরার সম্ভাবনা থাকলেও একাদশে নেই তিনি। তবে প্রোটিয়ারা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

দক্ষিণ আফ্রিকার একাদশ : কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেনরিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ক্রিস্তিয়ান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh