এক হাজার মোবাইলসহ ১১ ছিনতাইকারী গ্রেপ্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২, ৬:৩১ অপরাহ্ণ

রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মোবাইল ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে প্রায় ১ হাজার চোরাই মোবাইলফোন ও ৪৮টি ট্যাবসহ ১ হাজার ১৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, অভিযানকালে সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের মূলহোতা মো. আলম (৩২), তার সহযোগী মো. ওয়ারিশ মিয়া (৩৮), মো. মামুন (৩২), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আব্দুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭) এবং মো. সজিব কাজীকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh