সব
স্বদেশ বিদেশ ডট কম

মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টা বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়। ডিএমপি গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের সময় ১ হাজার ২৪২ পিস ইয়াবা, ২ কেজি ২২৭ গ্রাম গাঁজা, ১১০ পুরিয়া হেরোইন, ৪৫৮ বোতল বিদেশি মদ, ১৮০ বোতল ফেনসিডিল ও ৬ হাজার ৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।