রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ২:০২ অপরাহ্ণ


রাজধানীর চন্দীমা উদ্যান মোড়ে যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিহঙ্গ পরিবহনের একটি বাস চন্দ্রিমা উদ্যানের পাশে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ১৫ জনের মতো যাত্রী ছিল। তাদের মধ্যে ১২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh