মিরপুর চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ জুন ২০২৩, ৬:৪৭ অপরাহ্ণ


রাজধানীর মীরপুর জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুটির বয়স ২ বছর। তার বাড়ি নওগাঁয়। গুরুতর অবস্থায় শিশুটিকে রাজধানীর জাতীয় আর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশে হায়েনার নিরাপত্তা বেষ্টনি উঁচু করার সিদ্ধান্ত হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh