স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১৬৬৬ টাকা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে এখন সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর।

সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার, ১০ ডি‌সেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ১ ডিসেম্বর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯২ হাজার ৯৩৯ টাকায় বিক্রি করা হবে।

স্বর্ণের দাম কমা‌নো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh