লন্ডনে শহীদ বুদ্ধিজীবী দিবসে যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির প্রদীপ প্রজ্বলন

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ

বিজয়ের দ্বারপ্রান্তে  যখন বাংলাদেশ, ঠিক তখনই  দেশীয় রাজাকার আলবদর আল শামস বাহিনী হত্যা করেছিল জাতির শ্রেষ্ঠ  সন্তানদের। সেই আলোর দিশারীদের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমাদের জাতিস্বত্বা  বিনির্মাণের পথে এক অন্ধকার এঁকে দিয়েছিল স্বাধীনতা বিরোধীরা। বাংলাদেশে তারাই ধারাবাহিকতা  আজ ও বিদ্যমান। শহীদ বুদ্ধিজীবী  দিবসের আলোচনায়  বক্তারা একথা বলেন । বক্তারা  আরো বলেন, যে চেতনায় উদ্বুদ্ধো   হয়ে দেশ স্বাধীন হয়েছিল ৭১ এর পরাজিত শক্তি বারবার সেই চেতনায় আঘাত হেনেছে।  বাংলাদেশের মানুষ সেই আঘাত ব্যার্থ করে  ঘুরে দাঁড়িয়েছে । মুক্তিযুদ্ধের  আদর্শই জয়ী হয়েছে। আমরা ব্যর্থ হয়েছি ঘাতকদের  সাজা নিশ্চিত করতে।  আমরা ব্যার্থ হয়েছি এদের চিহ্নিত  করতে। তাই এই পরাজিত শক্তি বারবার ফিরে ফিরে আসছে।  মুক্তিযুদ্ধই  বাংলাদেশের চেতনা। মুক্তিযুদ্ধই বাঙালির  আত্মপরিচয় ।   সাময়িক এই আঁধার কেটে যাবে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের  চেতনায়ই স্বগর্বে মাথা উঁচু করে থাকবে।১৪ই ডিসেম্ভর শহীদ বুদ্ধিজীবী দিবসে ,১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছরের মত এবারও পূর্বলন্ডনের আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে যুক্তরাজ্য  ৭১এর ঘাতক দালাল নির্মূল  কমিটির আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণ সভা  হয়েছে।

যুক্তরাজ্য ঘাতক-দালাল কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরা পারভীন এর পরিচালনায়  বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক,  সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কবি হামিদ মোহাম্মদ , কবি শামীম আজাদ ,  শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য  মারুফ চৌধুরী, আবদুল , মানিবাধিকার কর্মী আহাদ চৌধুরী, যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম,মুক্তিযোদ্ধা গোলাব আলী,  কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মুজিবুল হক মনি,  কবি নজরুল ইসলাম অকিব, স্বপন চক্রবর্তী, মানবাধিকার কর্মি পুষ্পিতা গুপ্তা, কাউন্সিলার অজন্তা দেব রায়,যুক্তরাজ্য নির্মুল ঘতিক-দালল নির্মুল কমিটির সহসভাপতি স্মৃতি আজাদ, যুক্তরাজ্য নির্মুল ঘতিক-দালল নির্মুল কমিটির সহকারী সেক্রেটারী  জুয়েল রাজ,  যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিপির সহসম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল,  সাংবাদিক বাতিরুল হক সরদার, সাংবাদিক ও টিভি প্রেজেন্টার উর্মি মাযহার, এনামুল হক এনাম,  এনামুল হক জুবের ,শাহাব উদ্দীন বাচ্চু , এডভোকেট রুমানা , এফ টি জিনিয়া,শফিকুর রহমান, আহমদ  ফখর কামাল, ড. আনিছুর রহমান আনিছ, সুয়েজ মিয়া, সাংবাদিক গোলাম কিবরিয়া জামাল আহমদ খান, জয়নাল আবেদিন, হেলাল আহমদ প্রমুখ।

 

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh