পোর্টসমাউথে ‘পিপল ফর পিপল’-এর চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ মে ২০২৬, ৩:১০ অপরাহ্ণ

প্রবাস ডেস্ক:

যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে মানবসেবামূলক সংগঠন ‘পিপল ফর পিপল’-এর উদ্যোগে এক চ্যারিটি ডিনার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) পোর্টসমাউথের গিল্ডহল স্কয়ারস্থ লর্ড মেয়র’স ব্যাংকুয়েটিং রুমে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল PEOPLE FOR PEOPLE Charity Organisation Hampshire & Isle of Wight এবং Lord Mayor of Portsmouth’s Charity Fund।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপল ফর পিপল-এর চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হুসেন বেগ। সঞ্চালনায় ছিলেন জীলন মিয়া ইয়াসিনী এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসাইন।

চ্যারিটি ডিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পোর্টসমাউথের লর্ড মেয়র জেরাল্ড ভার্নন জ্যাকসন। তিনি মানবকল্যাণে প্রবাসী বাংলাদেশিদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাউথাম্পটনের কমিউনিটি ব্যক্তিত্ব জগলুল করিম কোরেশী, আব্দুস সাত্তার চৌধুরী, পিপল ফর পিপল-এর সহ-সভাপতি সানার মিয়া মাহমুদ, মুহাম্মদ আব্দুল বাশির (বাচ্চু), সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সুমন, ট্রেজারার হাসান আহমেদ, নায়েম খান, সালমান কবির, পোর্টসমাউথ কমিউনিটির ব্যক্তিত্ব বশির মিয়া, ইকবাল মিয়া, ফজলুল মিয়া, রুমেল খান, রাজা আলী, মাহবুব চৌধুরী, রওশানারা রেজা, আব্দুস সামাদ, আরুক, শামিম আহমেদ, মামুন আহমেদ, আলতাফুর রহমান, সৈয়দ এলাহী, এ কে এম তারেক, মোহাম্মদ জানে আলম ভূঁইয়া, মোহাম্মদ ছালে উদ্দিন, কাজী খোরশেদ, মম হোসেন মজুমদার, সরোয়ার শিকদার এবং এম জি ফারুকসহ অনেকে।

এছাড়া ইসলামিক প্রভিশনের ভলান্টিয়ার টিপু রহমান, আলমগীর হোসেন, নুরুল এইচ ফরহাদ, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সাইফ, নূর হোসেন মুন্না, জাহাঙ্গীর চৌধুরী ও এ কে এম তারেক অনুষ্ঠানে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চ্যারিটি ডিনারের মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশ ও যুক্তরাজ্যের দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে।

চ্যারিটি ডিনারে সাউদাম্পটন, পোর্টসমাউথ ও হ্যাম্পশায়ারের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh