মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে সিরাজুল আলম খানকে মুছে ফেলা সম্ভব নয় : স্মরণ সভায় বক্তারা

মতিয়ার চৌধুরী, লন্ডন,

  • প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ

গতকাল ১৪জুন ২০২৬ রোববার বিকেলে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি রেষ্টুরেন্টে যুক্তরাজ্য সিরাজুল আলম খান স্মৃতিসংসদের আয়োজনে নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্টাতা ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  সংগঠনের প্রেসিডেন্ট প্রবীণ রজনীতিবিদ গয়াছুর রহমান গয়াছের সভাপতিত্বে ও সেক্রোরী জেনারেল ডাঃ গিয়াস উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন চিকুমার সিরাজুল আলম খান ছিলেন একজন নিখাদ দেশ প্রেমিক ও জনমানুষের নেতা।  তার জীবনে ছিলনা কোন ব্যাংক ভ্যালেন্স, ছিলনা বাড়ি গাড়ি। তিনি আজীবন খেটে খাওয়া মানুষের রাজনীতি করে গেছেন।  অত্যন্ত দুঃখ জনক হলেও সত্যি যে আমরা তার একেবারেই কথা ভূলে গেছি।  এই প্রজন্মের অনেকেই তার নাম জানেনা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখতে  হলে দাদা ভাই সিরাজুল আলম খানকে বাদ দিয়ে  ইতিহাস লিখা সম্ভব নয়।

আলোচনায় অংশ নেন মোহাম্মদ হারুন রাজা, এ্যাডভোকেট মুজিবুল হক মনি, মোঃ রেদওয়ান খান, একাউনটেন্ট তাজুল ইসলাম, আব্দুস সাত্তার, সাংবাদিক মতিয়ার চৌধুরী, জোনায়েদ সিদ্দকিী, মোঃ ফটিক মিয়া, খালিক আহমদ, এ্যাডভোকেট সফিক উদ্দিন, ফটিক মিয়া, শেখ আব্দুস সালাম, মোহাম্মদ শওকত, তাজুল চৌধুরী প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh