সব
লন্ডন প্রতিনিধি,

পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্ক শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকের যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক অ্যাডভোকেট টি.এম. জানে আলম, সদস্য সচিব ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও মাহাবুব আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকের সভাপতি তন্ময় সিকদার, নেতা মোসলে উদ্দিন, সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, মো. সিরাজুল ইসলাম কাশেম, হাসান ইমাম এবং যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান।
সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম খোকন-এর গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান।
সভায় বক্তব্যকালে অ্যাডভোকেট টি.এম. জানে আলম বলেন, রফিকুল ইসলাম খোকনসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন বন্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন অবিলম্বে বাতিলের দাবি জানান।
বক্তারা গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে সরকারের কাছে সংশ্লিষ্ট দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানান।
সভা শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।