হিলালপুরে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ

শনিবার, ২২ আগস্ট: হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রবাসীদের সম্মাননা অনুষ্ঠান আনন্দ, ভালোবাসা, সম্মান ও গৌরবের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে হিলালপুর এলাকার কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি, দূর প্রবাসে থেকেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী জামিল আহমদ, বেলিজ প্রবাসী ছানু মিয়া ও সাগর আহমদ, ফ্রান্স প্রবাসী জাকির হুসেন এবং সৌদি আরব প্রবাসী শিপু আহমদ।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের এই সম্মাননা তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি প্রবাসীদের সম্মাননা এলাকার প্রতি তাদের ভালোবাসা ও সমাজের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য অতিথি, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হিলালপুরের সামাজিক ও শিক্ষামূলক অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh