লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ব্যারিস্টার মোরশেদুর রহমানের পিতার ইন্তেকাল

লন্ডন প্রতিনিধি,

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ


লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও ইকরা টেলিভিশনের প্রেজেন্টার ব্যারিস্টার মোরশেদুর রহমানের পিতা আনিছুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ জগতসার গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

এদিকে, মোরশেদুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব।

এক শোকবার্তায় ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh