আনন্দঘন পরিবেশে “সে ফাউন্ডেশনের” ২১তম বৃত্তি বিতরণ সম্পন্ন

মাহমুদুল হাসান,

  • প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাউন্নয়ন, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন —
“ সে ফাউন্ডেশনের” উদ্যোগে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ এর এর মনোনীত বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে। এ পর্যন্ত ২০৮১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর উপজেলার ৬৮ নং শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সে ফাউন্ডেশনের অন‍্যতম উপদেষ্টা আলাউদ্দিন আহমাদের তত্ত্বাবধানে ও উপ-পরিচালক (অর্থ) ইয়ামিন আহমাদ আদিলের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন- শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি- সমাজকর্মী আবুল কাশেম, শিক্ষানুরাগী ও ৭৭ নং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল আহমদ খান টুনু, সে ফাউন্ডেশনের সদস্য আবিরুজ্জামান খান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আতিকুর রহমান কামালী ও মীরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল অদুদ প্রমুখ।

এ বৃত্তি বিতরণ শেষে বক্তারা বলেন- সে ফাউন্ডেশনের এই বৃত্তি “ শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি বৃত্তি— আজ থেকে প্রায় ২০ বছর পূর্বে এ সংগঠনের নির্বাহী পরিচালক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এটি প্রবর্তন করেছিলেন।
দেখতে দেখতে আজ ২১বছরে পা দিয়েছে, প্রতিবছর সে ফাউন্ডেশনের সকল সদস‍্য ও তাদের পরিবারের আর্থিক অনুদানে এ বৃত্তি নিয়মিত প্রদান করা হচ্ছে।

সে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই “ শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি বৃত্তি— বিতরণের কারণে শিক্ষার্থীদের মাঝে মেধার বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হচ্ছে। এতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও উৎসাহ দান যথাযথ ভাবে হচ্ছে।

আলোচকবৃন্দ আরো বলেন- প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি। এই স্তরে এরকম বৃত্তি পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী ধাপগুলোতে ভালো করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে ওঠে।

প্রতিবছর এরকম বৃত্তির আয়োজনের জন‍্য উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ— “সে ফাউন্ডেশনের “ সদস‍্য / ট্রাস্টি/ উপদেষ্টা / পরিচালক/ উপ-পরিচালক সহ আয়োজনকারীদের ধন‍্যবাদ জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh