সব
আন্তর্জাতিক ডেস্ক,

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, দখলদার ইসরায়েল যদি তাদের ‘অবৈধ হামলা’ বন্ধ করে, তাহলে তেহরানেরও আর আগ্রাসন চালানোর কোনো ইচ্ছা নেই।
আরাঘচি জানিয়েছেন, ইরানি সময় মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে ইসরায়েলকে হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়। তবে ওই সময়সীমা ইতোমধ্যে পার হয়ে গেছে।
তিনি লিখেছেন, “ইরান যেমনটা বারবার বলেছে—যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, ইরান নয়। এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা হামলা বন্ধের চুক্তি হয়নি। তবে যদি ইরানি নাগরিকদের ওপর অবৈধ হামলা ভোর ৪টার মধ্যে বন্ধ হয়, তাহলে ইরানও আর আগ্রাসন চালিয়ে যেতে চায় না। তবে সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।” সূত্র: বিবিসি