ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা। পাঠ শেষে উপস্থিত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে কোলাকুলি করেন তিনি।

এর আগে, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি ২৪-এর গণ-অভ্যুত্থান ভিত্তিক ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।

অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। একে অপরের সঙ্গে বুক মেলান তারা।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh