৪৭তম বি.সি.এস, প্রিলিমিনারি পরীক্ষার প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখক নিয়োগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ৬:২২ অপরাহ্ণ

আগামী ১৯.০৯.২০২৫ তারিখে ‘৪৭তম বি.সি.এস-২০২৪’ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় যে সকল প্রতিবন্ধী প্রার্থীর পুতিলেখক প্রয়োজন তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন হতে শ্রুতিলেখক নিয়োগ করা হবে।

শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট প্রতিবন্ধী প্রার্থীদের আগামী ২০.০৮.২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে।

অনলাইন আবেদনপত্র (BPSC Form-1);

খ. প্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (অনধিক ৩ মাস পূর্বে তোলা):

ঘ. প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত সনদের সত্যায়িত কপি;

সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। উল্লেখ্য, সিভিল সার্জন সংশ্লিষ্ট প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষায়িত চিকিৎসকের সহায়তায় (যেমন: দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রে চক্ষু চিকিৎসক, প্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ, বুদ্ধি প্রতিবন্ধীর জন্য নিউরোলজিস্ট) বা নিজ দায়িত্বে প্রতিবন্ধী প্রার্থীকে পরীক্ষা করে প্রতিবন্ধিতার স্বপক্ষে প্রত্যয়নপত্র প্রদান করবেন।

বিশেষভাবে উল্লেখ্য, বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে (২০-০৮-২০২৫) শ্রুতিলেখকের চাহিদা উল্লেখ করে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না।

ক. ৫০ শ্রুতিলেখকের জন্য আবেদনকারীকে কেবল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন হতে অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh