সব
স্বদেশ বিদেশ ডট কম

আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নকল শিশু খাদ্যে তৈরীর অভিযোগে শামীম মোল্যা (৫০) নামে এক জনকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালিয়া উপজেলা সহকারী কমিশরার(ভূমি) শ্রাবনী বিশ্বাস এ আদেশ দেন।
শামীম মোল্যা নড়াইলের কালিয়ায় উপজেলার কুলশুর গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুলশুর গ্রামের শামীম মোল্যা নিজ বাড়িত নকল শিশু খাদ্য তৈরি করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে তার সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত শামীম দোষ শিকার করায় তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালিয়া উপজেলা সহকারী কমিশরার(ভূমি) শ্রাবনী বিশ্বাস বলেন, নকল শিশু খাদ্য উৎপাদনের দায়ে কুলশুর গ্রামের শামীম মোল্যাকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মজুদকৃত বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য উপস্থিতিদের সামনে নষ্ট করা হয়।