পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ

পাবনার সদর উপজেলায় গুলি করে দুজনকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা।

নিহত দুজন হলেন- পুষ্পপাড়া হাটের ইজারাদার ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম (৫০) এবং ধর্মগ্রাম এলাকার উমেদ আলী মেম্বারের ছেলে রিপন (৩৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আব্দুস সালাম ও রিপন হাটের কার্যালয়ের সামনে ছিলেন। এ সময় একদল সশস্ত্র ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই দুজনের মৃত্যু হয়।

পুলিশের ধারণা, হাটের ইজারা ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আব্দুস সালাম চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) নেতা আবুল কালাম ওরফে কালে কালামের ভাই।

ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh