এইচএসসি ফল : পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনে ছেলেদের সাফল্য বেশি দেখা গেছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সারা দেশে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ, পাসের হারের দিক দিয়ে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ৮ দশমিক ৫৬ শতাংশ এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, সর্বোচ্চ ফল অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্ররা এগিয়ে আছেন। সারা দেশে এবার ২০ হাজার ৩৬৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। এর বিপরীতে জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ১৯ হাজার ৭২১ জন। পরিসংখ্যান অনুযায়ী, জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে ছাত্রীদের চেয়ে ৬৪২ জন এগিয়ে রয়েছেন ছাত্ররা। সার্বিক ফলাফলে পাসের হারে মেয়েরা আধিপত্য দেখালেও শীর্ষ ফলাফলে এগিয়ে রয়েছে ছেলেরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh