রাজধানীর তেজকুনিপাড়ায় দোকানে আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ৩:১৬ অপরাহ্ণ

রাজধানীর তেজকুনিপাড়ায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১টা ২৬ মিনিট আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল হাসান বলেন, তেজকুনি পাড়ায় একটি দোকানে আগুন লাগার ঘটনায় আমাদের তিনটি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও আমরা পাইনি।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh