ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার মেট্রিক টন চাল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ

ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি ওবি দিনারস জাহাজ।

ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি চালানে ৩০ হাজার ৩০০ টন চাল এরই মধ্যে দেশে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম শনিবার (২২ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh