সব
স্বদেশ বিদেশ ডট কম

আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইতালি-র সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ইতালির মিলান শহরে অবস্থিত শাহজালাল জামে মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়।
ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে দ্বীনের খেদমত আঞ্জাম দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ শেখ মোহাম্মদ কামরুল রশিদ ও সাংগঠনিক সম্পাদক হাফিজ সাইফুর রহমান সজিবের যৌথ পরিচালনায় এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ রিমন আহমদ তানিম। পরে নাতে রাসূল ﷺ পরিবেশন করেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা বজলুল হক।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি, জনতার রাহবার হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম. এ. কাদির আল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী এবং আনজুমানে আল ইসলাহ ইতালির সাবেক সভাপতি মাওলানা পিয়ার আলী।
পরে ২০২৫–২০২৮ সেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে হাফিজ মাওলানা আমিনুল ইসলামকে সভাপতি, হাফিজ শেখ মোহাম্মদ কামরুল রশিদকে সাধারণ সম্পাদক এবং হাফিজ সাইফুর রহমান সজিবকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। আংশিক কমিটির নাম ঘোষণা করেন মাওলানা এম. এ. কাদির আল হাসান। শপথ বাক্য পাঠ করান মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মাসুদ আহমদ, মাওলানা আলী হুসাইন, সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার, জামিল আহমদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবদুল বাসিত, মাওলানা জহিরুল ইসলাম, শিশু মিয়া, কে. এম. আল আমিন চৌধুরী, আব্দুস সামাদ প্রমুখ।
সংগঠনের অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা বজলুল হক, সহ-সভাপতি হাফিজ মাওলানা জাহেদুর রহমান খান, সহ-সভাপতি হাফিজ আব্দুল বারি, সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ খালেদ হাসান, অফিস সম্পাদক হাফিজ সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক রুবেল আহমদ, সদস্য বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, কার্যনির্বাহী সদস্য মোঃ কমরুদ্দিন, হাফিজ ইমদাদ হোসাইন, ক্বারী ফয়েজ আহমদ, হাফিজ পাবেল আহমদ, মোঃ শাহ আলম, ফখরুল ইসলাম, মাহবুব হোসেন, আল আমিন আহমদ, আব্দুল মুমিন, জিলু মিয়া ও নুরুজ্জামান।
ইতালিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর মুরিদান ও মুহিব্বিন সম্মেলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
পরিশেষে পবিত্র মিলাদ শরীফ ও মুনাজাতের মাধ্যমে সদস্য সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।