পদ্মায় গোসলে নেমে দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ

পদ্মা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই ছাব্বির হোসেন (১৪) ও সিয়াম হোসেন (১০) এবং তাদের বন্ধু নূর হোসেন (১০) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর দুইটার দিকে পাবনা সদরের ভাদুড়িয়াডাঙি উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়া ডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইলবাড়ী এলাকার আলাল প্রামাণিকের দুই ছেলে ও নতুন বাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন ও তার ভাই গোহাইল বাড়ি সরকার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন এবং তাদের বন্ধু চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নূর হোসেন।

হাজির না হয়ে লিখিত বক্তব্যে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বেনজীর ও স্ত্রী–সন্তানেরা: দুদক সচিব
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে কয়েকজন আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিল। রোদের সময়ে পতাকা টাঙাতে নিষেধ করা হলে তখন তারা গাছ থেকে নেমে এসে বাড়ি থেকে গামছা নিয়ে নদীতে গোসল করতে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করেন। অপর তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ছোট দুজনকে বাঁচাতে গিয়ে বড় ভাই ছাব্বিরেরও মৃত্যু হয় বলে জানান তারা।

স্থানীয়রা আরও জানান, উঁচু নিচু হয়ে থাকা বালুর স্তুপের ওপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বালু ধ্বসে পানিতে দ্রুত ডুবে যায় তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ দিকে একই এলাকার তিনজন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা আলাল হোসেন বলেন, আমি এখন কিভাবে বেঁচে থাকবো বুঝতে পারছি না। আমি সব হারিয়ে ফেললাম।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু বলেন, অল্প কয়েক মিনিটের ব্যবধানে একসঙ্গে তিনজনের মৃত্যুতে আমরা হতভম্ব হয়ে পড়েছি। পুরো গ্রাম এখন শোকে কাতর। এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, একসঙ্গে গোসলে নেমে তিনজনের মৃত্যু হয়েছে বিষয়টি খুবই বেদনাদায়ক। এখন নদীতে পানি বৃদ্ধি হচ্ছে তাই সন্তানদের দেখে রাখতে হবে অভিভাবকদের।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh